
বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ শুক্রবার দিল্লিতে এক নিয়মিত ব্রিফিংয়ে এই উদ্বেগের কথা জানান। ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় ভারত উদ্বিগ্ন।
রণধীর জয়সওয়াল মনে করেন, গুরুতর অপরাধের দায়ে দণ্ডিত হয়েছিল, এমন সহিংস উগ্রবাদীদের জেল থেকে ছেড়ে দেওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।
দুই দেশের মধ্যকার বিভিন্ন অমীমাংসিত বিষয় সমাধানের বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটি সমন্বিত ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দেন।
জয়সওয়াল বলেন, ‘ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশের পক্ষে। যেখানে সব অমীমাংসিত বিষয় গণতান্ত্রিক উপায়ে, সমন্বিত ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে।’
কলকাতায় দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক প্রসঙ্গে মুখপাত্র বলেন, এটি ছিল ৮৬তম নিয়মিত বৈঠক। যেখানে কর্মকর্তারা ৩০ বছর আগে সই হওয়া গঙ্গার (বাংলাদেশে পদ্মা) নদীর পানি বণ্টন চুক্তির আওতায় পানিপ্রবাহ পরিমাপ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট কারিগরি বিষয় নিয়ে কথা বলেছেন। আগামী বছর এ চুক্তি নবায়নের কথা রয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়; বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত আশা প্রকাশ করে, সংখ্যালঘুদের হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে