
বিচার বিভাগের জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এমন প্রশংসা করেন তিনি। সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অন্তর্বর্তী সরকার গঠনের পর উভয়ের মধ্যে এটিই প্রথম একান্ত সাক্ষাতের ঘটনা। প্রায় ৩০ মিনিট ব্যাপী স্থায়ী এই সাক্ষাতে তাঁরা পরস্পর বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টাকে জাতির এই ক্রান্তিলগ্নে দেশ পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণ করার জন্য প্রধান বিচারপতি আনুষ্ঠানিক ধন্যবাদ জানান।
এ ছাড়া প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর থেকে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও চেতনার আলোকে বিচার বিভাগকে আরও জনমুখী করার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন সে বিষয়ে অবগত করেন। তিনি বিচার বিভাগের সার্বিক মানোন্নয়নের তাঁর কর্তৃক ঘোষিত বিচার বিভাগীয় সংস্কারের রোডম্যাপের রূপরেখা তুলে ধরেন এবং রোডম্যাপ বাস্তবায়নের হালনাগাদ তথ্যাদি উপস্থাপন করেন।
এ সময় প্রধান বিচারপতি রাষ্ট্র সংস্কারে প্রধান উপদেষ্টা কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে তার বিচক্ষণ নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।
আলোচনাকালে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে, অন্তর্বর্তী সরকার ও প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তা সফলভাবে বাস্তবায়িত হলে-বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে। সেই সঙ্গে দেশের বিচারপ্রার্থী জনগণ স্বল্প সময়ে, স্বল্প খরচে বিচার সেবা পেতে সক্ষম হবে।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
৩১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
১ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে