মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে জানতে এই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে নারীবিষয়ক সংস্কার কমিশন। ১৪ ডিসেম্বর বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রাজধানীর দোয়েল চত্বরে শিশু একাডেমির সভাকক্ষে বুধবার দিনব্যাপী কমিশনের দ্বিতীয় সভা হয়। এই সভায় কমিশনের কার্যক্রমের রূপকল্প নিয়ে কিছু সিদ্ধান্ত এসেছে বলে জানান কমিশনের সদস্যরা।
কমিশনের সদস্য হালিদা হানুম আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রণালয় নারীদের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে কী কী কাজ করছে এবং আরও কী ধরনের কাজ করা উচিত, সেসব জানতে আমরা তাদের সঙ্গে বসব।’
কমিশনে যোগ দেননি সারা হোসেন: গত ১৮ নভেম্বর নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি হয়। কমিশনের ১০ সদস্যের মধ্যে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। তবে তিনি এই সংস্কার কমিশনে যোগ দেননি বলে জানিয়েছেন। কমিশনের প্রধান শিরীন পারভীন হক বলেন, ‘সারা হোসেন আমাদের শুরুতেই জানিয়েছেন, তিনি থাকতে পারবেন না। তাঁর পরিবর্তে অন্য কেউ যুক্ত হবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৪ মিনিট আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
১ ঘণ্টা আগে