গত আড়াই মাসে (১ জানুয়ারি থেকে ১৬ মার্চ) নির্বাচন কমিশনে (ইসি) নতুন করে ৩ লাখ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন জমা পড়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। গত ১৯ মার্চ করা সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
ইসি কর্মকর্তারা জানান, ২০০৭- ২০০৮ সালে যারা ভোটার হয়েছেন, তাদের এনআইডিতে ভুল হয়েছে বেশি। তাদের অনেকেই ইতিমধ্যে ভুল সংশোধন করে নিয়েছেন। বর্তমানে অনেকে একটি জন্মনিবন্ধন সনদ দিয়ে ভোটার হওয়ার পর, নিজের প্রয়োজন অনুযায়ী নাম বা বয়স সংশোধনের আবেদন করছেন। অনেকে আবার আবেদন বাতিল হওয়ার পর যে কারণে তা বাতিল হয়েছে, সেটি না দেখে একইভাবে পুনরায় আবেদন করছেন। এভাবে এনআইডি সংশোধনের আবেদন বেড়ে যাচ্ছে।
কর্মকর্তারা আরও জানান, এখন যারা এনআইডি সংশোধনের আবেদন করছে তাঁর একটি বড় অংশ হচ্ছে-তাঁরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সংশোধন করতে চান। অনেকে বিদেশে যাওয়ার সময় বয়স বাড়িয়ে এনআইডি করেন। পরবর্তীতে আবার একটি নির্দিষ্ট বয়সের পর যখন আর বিদেশে থাকতে পারেন না, তখন আবার বয়স কমানোর জন্য সংশোধনের আবেদন করেন।
গত ১৮ মার্চ অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এনআইডি বিভাগের মহাপরিচালক (ডিজি) বলেন, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধনের আবেদন অনিষ্পন্ন ছিল। তার মধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি নিষ্পন্ন করা হয়েছে। এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৩ লাখ ২ হাজার ২৬৬ টি, এর মধ্যে নিষ্পন্ন হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৯২৬ টি। বর্তমানে মোট ৪ লাখ ২ হাজার ৩০৮টি।
আলোচনার মাধ্যমে সভায় সিদ্ধান্ত হয় যে, অনিষ্পন্ন থাকা ৪ লাখ ২ হাজার ৩০৮টি এনআইডি সংশোধনের আবেদন জুনের মধ্যে নিষ্পন্ন করার উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামী সভায় অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, এনআইডি সংশোধন সংক্রান্ত কার্যক্রম সহজ করার উদ্দেশ্যে মাঠ কার্যালয়ের জন্য তদন্ত প্রতিবেদন নির্দিষ্ট ছক/ফরম্যাট করে দিতে হবে।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৯ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
১১ ঘণ্টা আগে