
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ রোববার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এদিকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে মারধরের পর পুলিশে দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ১০ জনের বেশি ব্যক্তি এ মারধরের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী। রোববার সকাল থেকে রাজধানীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আজ ১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এ ঘোষণায় তাদের কর্মসূচি প্রতিহত করতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপির নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শী জানান, সকাল থেকেই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির শতাধিক নেতা-কর্মী অবস্থান নেন। এ সময় সেখানে আসা কয়েকজনকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে মারধর করেন। মারধরের পর তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন তাঁরা। পরে পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়।
আজ গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাতেই জিরো পয়েন্টে অবস্থান নেন বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা। আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর থেকেই পল্টন, প্রেসক্লাব, জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করেছেন তাঁরা।
শনিবার রাতেই জিরো পয়েন্ট ঘিরে অবস্থান নিতে দেখা গেছে গণঅধিকার পরিষদ, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের। তাঁরা জানিয়েছেন, হাজারো মানুষকে হত্যাকারী, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে কোনো কর্মসূচি করতে পারবে না।
আওয়ামী লীগ প্রতিবিপ্লবের সুযোগ খুঁজছে জানিয়ে তাঁরা আরও বলেন, ছাত্রজনতা জীবন দিয়ে ফ্যাসিবাদ বিদায় করেছে। কোনো প্রতিবিপ্লবেই আর কাজ হবে না।

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৭ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১৩ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
৩০ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে