
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যমের পরিস্থিতি এক ধরনের সংকটের মধ্যে রয়েছে। সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা সংকটের মধ্যে পড়ে গেছে। এই পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি, দীর্ঘদিনের চর্চার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাঁরা (সংস্কার কমিশনের সদস্যরা) গণমাধ্যম, সাংবাদিক ও সাংবাদিকতার সমস্যা চিহ্নিত করে, সেই অনুযায়ী সুপারিশ করার চেষ্টা করেছেন।
আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, বিটিভি ও বেতারকে একীভূত করে জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ গড়ে তোলার কথা বলা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা এই কর্তৃপক্ষের বার্তা বিভাগ হিসেবে কাজ করবে।
গণমাধ্যমের মালিকানা বড় সমস্যা বলে তিনি উল্লেখ এ কমিশনের প্রধান বলেন, গণমাধ্যমে কালোটাকার মালিকেরা ঢুকছে। জনস্বার্থ না দেখে রাজনৈতিক বিবেচনায় টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে। তারা সুপারিশে ক্রস মালিকানার বিপক্ষে মত দিয়েছেন। কেউ একাধিক মাধ্যমের মালিকানা থাকতে পারবেন না। বড় ও মধ্যম শ্রেণির গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার সুপারিশ করা হয়েছে।
কামাল আহমেদ জানান, তারা সাংবাদিকদের ন্যূনতম বেতন স্কেল বিদ্যমান সরকারি প্রথম শ্রেণির (নবম গ্রেড) করার সুপারিশ করেছে। এক বছর শিক্ষানবিশ কাল করার কথা বলেছেন।
কামাল আহমেদ বলেন, ডিএফবিতে দেওয়া ঘোষণা অনুযায়ী ঢাকা শহরে এক কোটি ৫১ লাখ কপি দৈনিক পত্রিকা বিক্রি হওয়ার কথা। কিন্তু বাস্তবে এই সংখ্যা ১০ লাখের বেশি নয়। এখানে এক কোটি ১৪ লাখ জালিয়াতি। এটা হচ্ছে সরকারি বিজ্ঞাপনের জন্য।
সাংবাদিকতায় প্রবেশের ন্যূনতম যোগ্যতা স্নাতক করার সুপারিশ করা হয়েছে। সেই সঙ্গে অনেকগুলো সুপারিশ সরকারের নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য বলে জানান কমিশন প্রধান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৩ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে