ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উন্নয়ন, পরিকল্পনা ও অন্যান্য কার্যক্রমের তথ্য সাংবাদিকদের সরবরাহ করতে একটি মিডিয়া সেল গঠন করা হয়েছে। সচিবালয়ের তিন নম্বর ভবনের দ্বিতীয় তলার ১১১ নম্বর কক্ষে এই সেল স্থাপন করা হয়। আজ সোমবার প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার যুগ্ম সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, বিধি-৪ শাখার উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারকে এই সেলের দায়িত্ব দেওয়া হয়েছে।
মিডিয়া সেলের কাছে কেউ তথ্য চাইলে এই সেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উন্নয়ন, পরিকল্পনা ও অন্যান্য কার্যক্রমের প্রকাশযোগ্য তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা, কোষ, ইউনিট, অধিশাখা ও অনুবিভাগ থেকে সংগ্রহ করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সরবরাহ করবেন।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২৭ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে