
প্রতিষ্ঠার ৫৩ বছর পূর্তি উদ্যাপন করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে আজ শনিবার (৪ জানুয়ারি) বিমানের প্রতিটি ফ্লাইটে প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা প্রচার করা হয়। ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের যাত্রীদের দেওয়া হয় শুভেচ্ছা উপহার।
এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিমানের প্রধান কার্যালয় ‘বলাকা’য় মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বলাকায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত বাজানো হয়। সেই সঙ্গে বিমানের সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয় আলোকসজ্জা করা হয়। কেক কেটে দিনটি উদ্যাপন করেন কর্মীরা। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাফিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশ স্বাধীন হওয়ার পরের বছর ১৯৭২ সালের ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রতিষ্ঠিত হয়। সে সময় এর নাম ছিল ‘এয়ার বাংলাদেশ।’ ওই বছরের ৪ ফেব্রুয়ারি ভারত থেকে সংগৃহীত ডগলাস ডিসি-৩ মডেলের একটি উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ৩০টি গন্তব্যে ২১টি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান। ২০২৩-২৪ অর্থবছরে নিট মুনাফা করেছে ২৮২ কোটি টাকা। গেল অর্থবছরে ৩৩ লাখ ৬৩ হাজার ৬৮৫ জন যাত্রী পরিবহন করেছে বিমান; যা আগের অর্থবছরের চেয়ে এক লাখ বেশি। এ ছাড়া এই সময়ে ৪৩ হাজার ৪৪ টন কার্গো পরিবহন করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২০ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৪ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে