Ajker Patrika

নতুন পররাষ্ট্রসচিব হলেন আসাদ আলম সিয়াম

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুন ২০২৫, ১৯: ৫২
নতুন পররাষ্ট্রসচিব হলেন আসাদ আলম সিয়াম
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ছবি: সংগহীত

সরকার পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব নিযুক্ত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ আজ বৃহস্পতিবার (১৯ জনু) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এ আদেশ আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে।

নতুন দায়িত্বে নিযুক্তির আগে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। সিভিল সার্ভিসের ১৫ তম ব্যাচে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সিয়াম এর আগে চিফ অব প্রটোকল ও ফিলিপাইনে রাষ্ট্রদূতসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

পররাষ্ট্র সচিব হিসেবে তিনি মো. জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। জসীম উদ্দিনকে কানাডায় হাইকমিশনার করা হতে পারে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পররাষ্ট্র সচিবের অবিলম্বে কার্যভার গ্রহণের কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত