প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণ পদ্ধতি ঠিক করতে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ৯টায় প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন-সংক্রান্ত এ সেমিনার অনুষ্ঠিত হবে।
আজ সোমবার ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেমিনারে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টরা কর্মকর্তাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
জানা যায়, এর আগে ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ইসি। সেখানে অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট এই তিনটি পদ্ধতি নিয়ে উপস্থাপনা ও আলোচনা হয়। এরপর ঢাবি, বুয়েট ও এমআইএসটির প্রযুক্তিবিদেরা এ নিয়ে তিনটি প্রতিবেদন জমা দিয়েছেন। তিনটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে তিন পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট নিতে গেলে কী কী করতে হতে পারে, কী সমস্যা হতে পারে এবং কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে—সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তবে কোনো একটি একক পদ্ধতির ওপর ভরসা রাখতে পারেননি কর্মশালায় অংশ নেওয়া প্রযুক্তিবিদেরা।
সম্প্রতি এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ভোট গ্রহণ পদ্ধতি নিয়ে তিনটি প্রতিষ্ঠানের মতামত আমরা অংশীজনের কাছে তুলে ধরব। এ জন্য দল, গণমাধ্যম, সুশীল সমাজ, সংস্কার কমিশনসহ সবাইকে নিয়ে মতবিনিময় করা হবে।’ তিনি বলেন, ভোটের পদ্ধতি নিয়ে কমিশন কাজ করছে। এখন বিষয়টি সবাইকে জানাতে হবে, সবকিছু তাদের সামনে উপস্থাপন করা হবে। এ জন্যই অংশীজনদের নিয়ে এবার বসছে ইসি।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
২৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
১ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে