পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসন থেকে অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন মাহবুবুর রহমান তালুকদার। ২০০৮ সালে তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালে আবার এমপি হন তিনি। ওই সময় দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৫ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করে। এ ছাড়া চলতি বছর দুদক আরও দুটি মামলা করেছে।
এই পরিস্থিতিতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহবুবুর। নির্বাচন উপলক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মাহবুবুরের হলফনামা থেকে জানা গেছে, নবম সংসদ নির্বাচনের আগে মাহবুবুরের বার্ষিক আয় ছিল মাত্র ২ লাখ ১৫ হাজার টাকা। বর্তমানে তাঁর বার্ষিক আয় ৬০ লাখ ৬৫ হাজার ৯৯২ টাকা।
অর্থাৎ গত ১৫ বছরে তাঁর বার্ষিক আয় বেড়েছে প্রায় ২৯ গুণ। ২০০৮ সালে মাহবুবুরের অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৩৬ লাখ ৩৩ হাজার ১১২ টাকা। বর্তমানে তাঁর অস্থাবর সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৫৭৯ টাকা। অস্থাবর সম্পদ বেড়েছে সাত গুণের বেশি। বর্তমানে মাহবুবুর রহমানের ৮ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৪৫১ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। সাবেক এই এমপির ব্যাংকঋণ রয়েছে ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৯২৯ টাকা।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২৭ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে