দেশব্যাপী কারফিউ চলমান থাকবে। তবে পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হওয়ায় আজ রোববার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ঢাকা, গাজীপুর ও নরসিংদী জেলায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল থাকবে।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত ধানমন্ডির বাসায় আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটির সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা ও আশপাশের চারটি জেলায় ১১ ঘণ্টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। অন্যান্য জেলায় জেলা প্রশাসন কারফিউ ঘোষণা করবেন।
চট্টগ্রামে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
গতকাল দুপুর নারায়ণগঞ্জে হামলায় বিভিন্ন স্থাপনা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে একজন নারী সাংবাদিককে পিটিয়া আহত করা হয়েছে। এক পুলিশ সদস্যের লাশ এবং আরও কয়েকজনকে পিটিয়ে গুতর জখম করার ছবি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন তিনি।
কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলন প্রত্যাহার না করলে আন্দোলনের সঙ্গে জড়িতদের দায় নিতে হবে।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে