
আসন্ন রমজানে দেশের ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে এক কোটি দরিদ্র-হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আজ সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান খাদ্য উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ঈদে এক কোটি পরিবারকে উপহার হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হবে। রোজার সময় ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। আগামী মার্চ-এপ্রিলে সারা দেশে বিভিন্নভাবে মোট ৭ লাখ ৮৩ হাজার টন চাল সরবরাহ করা হবে বলে জানান তিনি।
আলী ইমাম মজুমদার বলেন, মার্চ-এপ্রিল মাসের খাদ্যবান্ধব কর্মসূচির চাল সাধারণ মানুষের হাতে সঠিকভাবে পৌঁছানোর জন্য ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন শহরে ম্যাজিস্ট্রেট মাঠে থেকে কর্মসূচি তত্ত্বাবধান করবেন।
ভূমি উপদেষ্টা আরও বলেন, আগামী ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশই নামজারির কাজ শেষ হবে। অর্থাৎ জমির নামজারির জন্য ৮০ শতাংশ ডিজিটালের কাজ শেষ হবে। জমির মিউটেশনের কাজও ডিজিটাল করার কাজ চলমান রয়েছে। ভূমি নিয়ে মানুষের হয়রানি বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ডিসিরা যাতে এ কাজে সহায়তা করে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে আল ইমাম মজুমদার বলেন, ‘দেশে এখন পর্যন্ত যে কয়টি ভালো নির্বাচন হয়েছে এবং যে কয়টি সমালোচিত নির্বাচন হয়েছে তা-ও প্রশাসন করেছে। তাদের যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই হয়। আসন্ন নির্বাচনে প্রশাসনকে ভালোভাবেই ব্যবহার করা হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই তারা কাজ করে। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকারের সময়ে এখন যে নির্বাচন হবে, প্রশাসনের হাত দিয়ে সেটা ভালো নির্বাচন হবে।’

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে