
ডেঙ্গুতে এক মাসে মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে ২০ দিনে। চলতি বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যু হয়, যা চলতি বছর এক মাসে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। আজ রোববার (২০ অক্টোবর) পর্যন্ত এই সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে।
সরকারের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৯৮ জন। আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৭ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৮৮০ জন। চলতি অক্টোবর মাসের প্রথম ২০ দিনেই মারা গেছে ৮৪ জন। আর গত সেপ্টেম্বর মাসে মারা যায় ৮০ জন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জানুয়ারিতে মারা যান ১৪ জন, ফেব্রুয়ারিতে ৩, মার্চে ৫, এপ্রিলে ২, মে মাসে ১২, জুনে ৮, জুলাইতে ১২, আগস্টে ২৭, সেপ্টেম্বরে ৮০ জন এবং অক্টোবরের প্রথম ২০ দিনে ৮৪ জন মারা যায়। হাসপাতালে বর্তমানে ভর্তি আছে ৩ হাজার ৯৪০ জন। গত ২৪ ঘণ্টা সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৬ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ২১২ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বেশি আক্রান্ত হন পুরুষেরা। কিন্তু মারা গেছেন বেশি নারী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৮ শতাংশ নারী বলে জানা গেছে। আর মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৭ শতাংশ পুরুষ এবং ৫৩ শতাংশ নারী।
সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২১ থেকে ২৫ বছরের যুবকেরা। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২১ থেকে ২৫ বছরের ৭ হাজার ৭৮৮ জন যুবক আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৬, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮২, ঢাকা উত্তর সিটিতে ২৪২, ঢাকা দক্ষিণ সিটিতে ২২৬ এবং খুলনা বিভাগে ১৪৬ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮, রংপুরে ৩৬ ও সিলেটে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৩ ঘণ্টা আগে