
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে। তবে সংবাদ সংস্থাটি বিস্তারিত তথ্য দেয়নি। গতকাল রোববার বাংলাদেশ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলবের এক দিন পর এই পদক্ষেপ নিল নয়াদিল্লি।
তবে ঢাকার একটি সূত্র জানিয়েছে, সীমান্ত ইস্যুতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করেছে সাউথ ব্লক। কূটনৈতিক মহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ ব্লক হিসেবেও সমধিক পরিচিত।
গতকাল রোববার এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার বাংলাদেশে পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান এবং বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
পরে পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। দুই দেশের সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ প্রায় ৪৫ মিনিট চলে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে ভারতীয় রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সীমান্ত অপরাধহীন রাখতে সহযোগিতামূলক ব্যবস্থায় জোর দিচ্ছে ভারত। সে ক্ষেত্রে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে সমঝোতা চুক্তি অনুযায়ী সহযোগিতা চেয়েছে নয়াদিল্লি।
ভারতের হাইকমিশনার বলেন, ‘সীমান্ত অপরাধহীন রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে করে চোরাচালান ও অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয়।’ তিনি আরও বলেন, ‘নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমঝোতা (স্মারক) আছে। সীমান্ত রক্ষা বাহিনীগুলো নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে। আশা করি যে সমঝোতা হয়েছে, তা বাস্তবায়ন হবে।’ সীমান্ত অপরাধহীন রাখার জন্য দুই দেশ সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি পোষণ করবে, এমন আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে