
কারাগারে বন্দি সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান ফেসবুক ব্যবহারের দাবিটি গুজব বলে জানিয়েছে কারা অধিদপ্তর। আজ সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটি কারাগার থেকে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান নিজেই প্রচার করেছেন। তবে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয়। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি আছেন।
এতে আরও জানানো হয়, বন্দিদের মোবাইল ফোন ব্যবহারের সুযোগ নেই। ফলে ওই ফেসবুক আইডিটি ফারুক খান পরিচালনা করছেন—এ দাবি সত্য নয়। তবে তার আত্মীয়-স্বজন বা অন্য কেউ ‘Faruk Khan’ নামের আইডিটি চালাচ্ছে কি না, তা কারা অধিদপ্তর নিশ্চিত নয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে বলে জানায় কারা অধিদপ্তর।
এদিকে আজ সোমবার ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেন, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারীতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনও ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্টের এই স্ট্যাটাস নিয়ে নানামুখি আলোচনা শুরু হয়। স্ট্যাটাসের পর অ্যাকাউন্টটি গায়েব হয়ে যায়।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সুমন ইসলাম (২৩) নামে এক মাদ্রাসাছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় গত বছরের ২০ সেপ্টেম্বের সকালে তাঁর মা মোছা. কাজলী লে. কর্নেল (অব.) ফারুক খানের নামে হত্যা মামলা দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ৩৮৮ জনকে আসামি করে সাভারের আশুলিয়া থানায় ওই মামলা করা হয়।
এই মামলায় গত ১৫ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের বাসা থেকে ফারুক খানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি আছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২৬ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ ঘণ্টা আগে