সৌদি আরবগামী ওমরাহ বা ভ্রমণ ভিসাধারীদের জন্য বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দূতাবাস, সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যেসব যাত্রী ওমরাহ ভিসায় সৌদি আরব যাবেন অথবা ভ্রমণ ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ করবেন, তাঁদের বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে।
যাত্রীদের যাত্রার তারিখ থেকে কমপেক্ষ ১০ দিন আগে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে। তবে ১ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে উক্ত টিকা নেওয়ার প্রয়োজন নেই।
ওমরাহ ও ভ্রমণ ভিসায় গমনকারী যাত্রীরা নিজস্ব অর্থায়নে টিকা সংগ্রহ করে নির্ধারিত সরকারি প্রতিষ্ঠান থেকে টিকার সনদ গ্রহণ করতে হবে। হজযাত্রীদের মতো ওমরাহ ও ভ্রমণ ভিসায় যাত্রীদের টিকার সনদ প্রদান এবং উক্ত সনদ ডিজিটালভাবে এমআইএসের ভ্যাক্স ইপিআই সিস্টেমে আপলোড করতে হবে।
উল্লেখ্য, সৌদি আরবে ওয়ার্ক ভিসার গমনেচ্ছু যাত্রীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।
এমতাবস্থায় ওমরাহ ও ভ্রমণ ভিসায় সৌদি আরব গমনকারী যাত্রীদের মেনিনজাইটিস টিকা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২৭ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে