প্রবাসী বাংলাদেশিরা আগামী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট-এমআরপি তৈরির সুযোগ পাচ্ছেন। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধনের মাধ্যমে পাসপোর্ট তৈরি করতে পারবেন। তবে দেশে অবস্থিত কোনো নাগরিক এমআরপি পাসপোর্ট করতে পারবেন না। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে এমআরপি পাসপোর্ট সেবা সীমিতকরণ এবং প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবার মানোন্নয়নের লক্ষ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, প্রবাসী বাংলাদেশি যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তারা জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধনের সহায়তা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এমআরপি পাসপোর্ট করতে পারবেন। এরপর আর কোনো পাসপোর্ট এমআরপি করা হবে না।
বৈঠক সূত্রে আরও জানা গেছে, যেসব মিশনে পাসপোর্ট তৈরিতে জটিলতা হচ্ছে সেখানে অচিরেই তা সমাধা করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে