
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন আইনজীবী ও শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা ১১টায় বিক্ষোভে যোগ দেন শিক্ষার্থীরা।
এর আগেও তিন দফা সংবাদ সম্মেলন করে প্রধান বিচারপতিসহ বিতর্কিত বিচারপতিদের পদত্যাগের দাবি করেন আইনজীবীরা।
এদিকে সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে সকাল সাড়ে ১০টায় ডাকা পূর্বনির্ধারিত ফুলকোর্ট সভা স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই সভা স্থগিত করেছেন বলে সকাল ১০টার দিকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।
এদিকে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে জড়ো হওয়া শিক্ষার্থীদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘আমরা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না। শহীদ আবু সাইদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না। অবিলম্বে প্রধান বিচারপতিসহ বিচারপতিদের পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।’

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
১ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৬ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২৩ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে