
যুক্তরাজ্য চায় বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হোক। নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের চর্চা নিশ্চিত করার জন্য এমন নির্বাচন দরকার বলে মনে করে দেশটি।
আজ মঙ্গলবার ঢাকায় দুই দেশের মধ্যে অনুষ্ঠিত কৌশলগত সংলাপে যুক্তরাজ্য এ কথা বলেছে। ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে এ কথা জানায়।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমানেন্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ সংলাপে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
মাসুদ বিন মোমেন বলেন, ‘নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহ আছে। তারা অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়। সরকার সেই লক্ষ্যে কাজ করছে বলে ব্রিটিশ পক্ষকে জানানো হয়েছে।’
নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে যুক্তরাজ্য তা দিতে প্রস্তুত বলে বাংলাদেশকে বৈঠকে জানায়।
জবাবে পররাষ্ট্রসচিব বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম। তবে নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাতে চাইলে বাংলাদেশ স্বাগত জানাবে।
সংলাপে ব্রিটিশ পক্ষ মানুষের মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেছে বলে হাইকমিশন জানিয়েছে।
এর বাইরে, যুক্তরাজ্যে থাকার আইনি অধিকার নেই এমন ব্যক্তিদের দেশে ফেরাতে একটি প্রক্রিয়া চালু করার ওপর জোর দিয়েছে দেশটি। এই লক্ষ্যে অভিবাসন ও ফেরার বিষয়গুলো খতিয়ে দেখতে একটি কাঠামো দাঁড় করাতে উভয় পক্ষ সম্মত হয়।
বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের নাগরিকদের পরিস্থিতি তৈরি হওয়া সাপেক্ষে নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবর্তনের বিষয়েও দুই দেশ একমত পোষণ করে। তবে যুক্তরাজ্য মনে করে, রাখাইনে তাদের ফেরাকে টেকসই করতে হলে জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত সুযোগ তৈরি করাও জরুরি।
উভয় পক্ষ প্রতিরক্ষা সহযোগিতা মজবুত প্রক্রিয়া গড়ে তোলা, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে একযোগে কাজ করতেও সম্মত হয়।
ফিলিপ বার্টন বৈঠকে বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে।
সংলাপে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য যুক্তরাজ্য নতুন করে আরও ৩০ লাখ পাউন্ড (প্রায় ৪২ কোটি টাকা) সহায়তার ঘোষণা দেয় যুক্তরাজ্য।
দুই দেশের মধ্যে বার্ষিক কৌশলগত সংলাপ শুরু হয়। এবার পঞ্চমবারের মত এই সংলাপ অনুষ্ঠিত হলো। ষষ্ঠ কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হবে ২০২৪ সালে যুক্তরাজ্যে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে