
অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘দেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সুপারিশ করব, বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়।’
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বদিউল আলম মজুমদার বলেন, ৯০ দিন আমাদের সময় দেওয়া হয়েছে। পয়লা অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
তিনি বলেন, ‘কমিশন সংস্কারের কাজ তো এই সময়ের মধ্যে করতে হবে। নির্বাচনী ব্যবস্থার সব দিক পর্যালোচনা করে তার ভিত্তিতে আমরা সংস্কারের সুপারিশ প্রণয়ন করব। তবে এটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়।’
এই সময়ের মধ্যে সংস্কার সম্ভব হবে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংস্কারের কার্যক্রম নির্ধারণ হবে। সংলাপের মাধ্যমে একটা রোডম্যাপ তৈরি হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৪ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে