
কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারী ও জলবায়ু সংরক্ষণ আন্দোলনের কর্মীদের ডিজিটাল সিকিউরিটি আইনে অভিযুক্ত করা ‘মারাত্মক রকম বাড়াবাড়ি’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ। চলতি মাসের শুরুতে বাংলাদেশে ১০ দিন সফর শেষে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ আয়ান ফ্রাই বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সফরকালে জলবায়ু সংরক্ষণ আন্দোলনের কর্মীদের সঙ্গে আলাপের সূত্রে সংবাদ সম্মেলনে আয়ান ফ্রাই বলেন, ‘কয়লাভিত্তিক নতুন বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারীদের বিরুদ্ধে সরকার মামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বোঝা যায়, জলবায়ু আন্দোলনের কর্মীদের কণ্ঠরোধ করতে সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) ব্যবহার করছে। এটা বাড়াবাড়ি। ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত না হয়ে নিজের মতপ্রকাশ করার অধিকার মানুষের আছে।’
আয়ান ফ্রাই বলেন, তিনি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গেও কথা বলেছেন, যাঁরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। বন কাটা, জমি দখল ও পানীয় জলের অভাবে তাঁদের প্রথাগত জীবনযাত্রা হুমকির সম্মুখীন বলেও তাঁরা জাতিসংঘ বিশেষজ্ঞকে জানান। এসব জনগোষ্ঠীর মানুষকে সরকার ‘আদিবাসী’ হিসেবে মেনে নিতে অস্বীকার করায় তাঁদের অধিকারগুলোও অবহেলিত রয়ে গেছে।
জলবায়ু পরিবর্তনের পরিণামে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ভোগে পড়েছে উল্লেখ করে জাতিসংঘের এ বিশেষজ্ঞ বলেন, ‘মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে। আশ্রয় নিচ্ছে বস্তিতে, যেখানে নিজেদের মৌলিক অধিকারগুলো থেকে তাঁরা বঞ্চিত হচ্ছে। নারী ও শিশুরা এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে।’
জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কাটাতে বাংলাদেশের আন্তর্জাতিক তহবিল দরকার বলে উল্লেখ করে আয়ান ফ্রাই বলেন, ‘আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির বোঝা বাংলাদেশ একা বয়ে বেড়াতে বাধ্য হওয়া সমীচীন নয়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক তহবিল গঠন করা দরকার।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৩ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে