
কৃষি ক্যাডারের ৬৫ জন বঞ্চিত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রশাসন ক্যাডারের ৭৬৪ জন কর্মকর্তাকে একপেশে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
আজ মঙ্গলবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসরপ্রাপ্ত বিসিএস কৃষি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোসলেহ উদ্দিন ফারুকের সভাপতিত্বে আজ মঙ্গলবার খামারবাড়িতে সংগঠনের জরুরি সভা হয়।
সভায় জুলাই বিপ্লবের ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের ফলে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠনের তীব্র প্রত্যয়কে পাশ কাটিয়ে শুধু সুবিধাভোগী একটি বিশেষ ক্যাডারের ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়ায় অ্যাসোসিয়েশন পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর জনবান্ধব জনপ্রশাসন গঠনের লক্ষ্যে বঞ্চনা নিরসন কমিটি গঠন করা হয়, যেখানে প্রথম প্রজ্ঞাপনে কমিটির আটজন সদস্যদের মধ্যে সাতজনই একটি বিশেষ ক্যাডারের সদস্য হওয়ায় সংস্কার কমিটির নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়। পরবর্তীকালে জাতির সন্দেহ ও আশঙ্কাকে সত্য প্রমাণ করে শুধু একটি ক্যাডারকে বিভিন্নভাবে অযৌক্তিক ও অনৈতিক সুযোগ সুবিধাসহ ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হচ্ছে।
বাকি ২৫ ক্যাডারের বঞ্চিত কর্মকর্তাদের জন্য বিভিন্ন বিভ্রান্তিমূলক নির্দেশনা দিয়ে একাধিকবার আবেদন নিয়েও তাঁদের ন্যায্য প্রাপ্যতাকে বিবেচনায় আনা হচ্ছে না। প্রশ্নবিদ্ধ কমিটির দুর্বলতার সুযোগ নিয়ে একমাত্র প্রশাসন ক্যাডারই তাদের সব অনৈতিক সুযোগ-সুবিধা কুক্ষিগত করছে। এর ফলে অন্যান্য ক্যাডারের অবসরপ্রাপ্ত ও কর্মরত বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হচ্ছে।
সভায় অবিলম্বে কৃষি ক্যাডারের ৬৫ জন বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতিসহ আর্থিক সুবিধা দেওয়ার জোর দাবি জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে