
রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর আজ বুধবার ভোরে ঢাকার কমলাপুর, ময়মনসিংহসহ সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে এক দিন পর তারা কর্মবিরতি তুলে নেয়।
আজ সকাল ৬টা ৩০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয় বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন কমলাপুরের স্টেশনমাস্টার মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, সকাল ৬টা ৩০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে প্রথম আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে। তবে কিছু ট্রেন বিলম্বে ছাড়ছে।
আনোয়ার হোসেন আরও বলেন, ‘সিলেটগামী পারাবত এক্সপ্রেস বিলম্বে যাবে। আরও কয়েকটি ট্রেন বিলম্বে যেতে পারে। রানিং স্টাফরা যেহেতু ধর্মঘটে ছিলেন, তাই ইঞ্জিন আনা হয়নি। ধীরে ধীরে ঠিক হবে।’
রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তাতে দেশের বিভিন্ন স্থানে ট্রেনে ভ্রমণ করা যাত্রীরা চরম বিপাকে পড়ে। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ করে যাত্রীরা।
আজ ভোরে আন্তনগর বলাকা (ঢাকা থেকে মোহনগঞ্জ), ধূমকেতু, সোনার বাংলাসহ কয়েকটি আন্তনগর ট্রেন এবং জয়দেবপুর কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে আজ বুধবার সকাল সাড়ে ৭টায় ছেড়ে গেছে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস, জামালপুর থেকে ছেড়ে আসে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন, সকাল ৮টায় ভুয়াপুরের উদ্দেশে ছেড়ে গেছে ময়মনসিংহ এক্সপ্রেস, ৮টা ৪০ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে হাওর এক্সপ্রেস। তা ছাড়া রাজশাহী থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশে যাত্রা করে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ‘আজ সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। কিছুটা শিডিউল বিপর্যয় হলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ট্রেন চলাচল শুরু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। এ অঞ্চলে ২৮ জোড়া ট্রেন চলাচল করে। তাতে ময়মনসিংহ থেকে বিভিন্ন পথে প্রায় ৬ হাজার যাত্রী যাতায়াত করে।’

গৌরীপুরের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘গৌরীপুরে যাওয়ার জন্য স্টেশনে এসে দেখি আজ ট্রেন চলছে। তাতে খুব ভালো লাগছে। যাতায়াতের নিরাপদ মাধ্যম ট্রেনকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত।’
ঢাকাগামী যাত্রী শফিকুল ইসলাম বলেন, ‘ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয় হচ্ছে। প্রতিটি ট্রেন স্টেশনে আসছে ৩০-৪০ মিনিট দেরি করে। তার পরও স্বস্তির খবর, ট্রেন চলাচল শুরু হয়েছে। সেটা স্বাভাবিক থাকলে আমরা যাত্রীরা খুশি।’
রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ময়মনসিংহের কেওয়াটখালী শাখার অতিরিক্ত সম্পাদক মো. হানিফ বলেন, ‘কর্তৃপক্ষের আশ্বাসের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আশা করছি, শিগগিরই আমাদের ন্যায্য অধিকার মাইলেজ পুনর্বহাল হবে।’

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২৩ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৭ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে