
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য গোঁফে তেল দিয়ে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘একটি দল আছে, নাম বলব না। ওই যে বলে না, গাছে কাঁঠাল, গোঁফে তেল, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তাঁরা এমন ভাব করছে যে, তাঁরা যেন কিছুই জানেন না, ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না। মাঝে মাঝে টুপ করে বিএনপি সম্পর্কে দু-একটি কথা বলে ফেলে।’
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে গুলিয়ে ফেললে দেশ গণতন্ত্রের মুখ দেখবে না জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘নতুন কথা ফুটলে বাচ্চারা যেমন আবোল-তাবোল কথা বলে, আজকে বিভিন্ন রাজনৈতিক দল হঠাৎ তেমন বলছে। অনেক দল, অনেক ব্যক্তি, যাঁরা আজকে কথাবার্তা বলছেন, এমনভাবে কথাবার্তা বলছেন মনে হয় যেন বিএনপি আওয়ামী লীগের দোসর। যদি আপনারা এই ধরনের কথাবার্তা ৫ আগস্টের পরে আজকে বলতে থাকেন, তাহলে কিন্তু দেশ গণতন্ত্রের চেহারা কোনো দিন দেখবে না। ভারতের দোসর ওই আওয়ামী লীগ। তাদের দিকে যদি বিএনপিকে ঠেলে দিতে চান, আমি বলব আপনারা নিজের অন্তরটা আগে আয়না দিয়ে দেখুন।’
বিএনপিকে দোষারোপ না করার আহ্বান জানিয়ে আব্বাস বলেন, ‘বিএনপিকে দোষারোপ করবেন না। কারণ, এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন দিয়েছেন, তাঁর পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, বিএনপির সাধারণ কর্মী বাহিনী ধ্বংস হওয়ার পথে। বিএনপির মতো একটি দেশপ্রেমিক দল এখন পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। ভবিষ্যতে কখনো হবে কি না জানি না।’
ইউটিউবারদের উদ্দেশ্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আবার কিছু কিছু আছে ইউটিউবার ভাইয়েরা...বিদেশ থেকে দেশ পরিচালনা করার চেষ্টা করেন। আপনারা যা বলেন, মনে করেন তাই হতে হবে দেশে। আপনাদের প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। জ্ঞান-গরিমায় আপনারা যথেষ্ট উন্নত, অনেক লেখাপড়া আপনারা করেন। কিন্তু এ সমস্ত জ্ঞান-গরিমা দিয়ে কথা বলে এমন কিছু করবেন না যাতে বিভেদ সৃষ্টি হয়। দয়া করে দেশে শান্তি আনার চেষ্টা করেন। আপনাদের জ্ঞান-বুদ্ধি ও প্রজ্ঞা দেশ গড়ার কাজে লাগান।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় অন্যদের মধ্যে দলটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, কেন্দ্রীয় সদস্য শামসুজ্জামান মেহেদী, মাহবুব আলম, মসিউর রহমান বিপ্লব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব এহসান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সহসভাপতি জাহিদুল কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৩ ঘণ্টা আগে