Ajker Patrika

দেশের ১২ কারাগারের জেলার বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের ১২ কারাগারের জেলার বদলি

দেশের বিভিন্ন কারাগারের ১২ জেলারকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনের স্বাক্ষর করা এক আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়, কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার মো. আসাদুর রহমানকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমানকে যশোর কেন্দ্রীয় কারাগারের উপ তত্ত্বাবধায়ক, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ্ রফিকুল ইসলামকে মাদারীপুর কেন্দ্রীয় কারাগারের জেলার, মাদারীপুর কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমানকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার, খুলনা জেলা কারাগারে সংযুক্ত উপ তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদুর রহমান রুবেলকে নোয়াখালী জেলা কারাগারের জেলার, ঝিনাইদহ জেলা কারাগারের জেলার হাসনা জাহান বিথীকে নরসিংদী জেলা কারাগারের জেলার, লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সর্বোত্তম দেওয়ানকে কিশোরগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার হিসেবে বদলি করা হয়।

এ ছাড়া রাঙামাটি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার কাজী মাজহারুল ইসলামকে মৌলভীবাজার জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার, মৌলভীবাজার জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার জুবাইর হোসেনকে শেরপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার, শেরপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার লিপি রানী সাহাকে ঝালকাঠি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার, শরীয়তপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মুহাম্মদ আবু সাদ্দাতকে নেত্রকোনা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার, নোয়াখালী জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মনির হোসেনকে ঝিনাইদহ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার হিসেবে বদলি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত