নেপালের ইমিগ্রেশন বিভাগ পাচারের শিকার ৬ বাংলাদেশিকে কাঠমান্ডুর একটি হোটেল থেকে উদ্ধার করেছে। আজ মঙ্গলবার তাঁদের উদ্ধার করা হয়। তাঁদের নেপাল ইমিগ্রেশন সেন্টারে নেওয়া হয়েছে।
উদ্ধারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তুহিনুর ইসলাম অনিক, একই উপজেলার শাকিব আহাম্মেদ, মো. রহিম খন্দকার এবং গোপালগঞ্জের রিয়ান, দুলাল মুন্সি ও সম্রাট।
বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, ‘গত শনিবার ওই ছয়জনের পরিবারের সদস্যরা ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করেন। তাঁরা জানান, আলবেনিয়ায় পাঠানোর কথা বলে জনপ্রতি সাড়ে সাত লাখ টাকা করে নেওয়া হয়। কথা ছিল নেপাল হয়ে তাঁদের আলবেনিয়া নেওয়া হবে। কিন্তু আলবেনিয়ার ভিসা জাল ছিল। গত ৫ মাস ওই ছয়জনকে নেপালের কাঠমান্ডুর একটি হোটেলে আটকে রাখে মানবপাচারকারী চক্রের সদস্যরা।’
শরিফুল হাসান আরও বলেন, ‘ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক আল আমিন নয়ন তাঁর মানবপাচার বিরোধী কাজের জন্য এ বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টিআইপি হিরো সম্মান পেয়েছেন। নয়ন নেপালের ছয় বাংলাদেশিকে পাচারের ঘটনা টিআইপি হিরো নেটওয়ার্কে জানান। এ ছাড়া বিষয়টি ইউএসএআইডি নেপালকে জানানো হয়। এরপর মঙ্গলবার সকালে হোটেল থেকে ভিকটিমদের উদ্ধার করে নেপাল ইমিগ্রেশন বিভাগ। এছাড়া এই ঘটনায় দিসান নামে এক দালালকে আটক করেছে নেপাল।’
উদ্ধার বাংলাদেশিদের কাগজপত্রে দেখা যায়, বাংলাদেশি ট্রাভেল এজেন্সি অ্যাডমায়ার ও খান ট্রাভেল ইন্টারন্যাশনাল তাঁদের নেপালে পাঠায়। নেপাল পুলিশ এই প্রতারণার সঙ্গে জড়িতদের খুঁজছে।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
৪৪ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে