
ভিসা সমস্যার কারণে চিকিৎসাসেবা নিতে ভারতে যেতে পারছেন না বাংলাদেশের অনেক অসুস্থ মানুষ। এমন ব্যক্তিদের জন্য বিকল্প হিসেবে চীনে কয়েকটি হাসপাতালে ব্যবস্থা করে দিতে দেশটিকে অনুরোধ করে অন্তর্বর্তী সরকার। এর আওতায় আজ সোমবার রোগীদের প্রথম দল দেশটির ইউনান প্রদেশের কুনমিং রওনা হয়েছে।
মোট একত্রিশ সদস্যের এই দলটিতে আছেন ১৪ জন রোগী, রোগীর পরিবারের সদস্য ছয়জন, পাঁচজন চিকিৎসক ও ট্রাভেল এজেন্সির পাঁচজন প্রতিনিধি। ইউনানের তিনটি হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য ঠিক করা আছে। সেখানে এই রোগীরা চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন।
চীনের স্বাস্থ্য–পর্যটন কর্মসূচির আওতায় চিকিৎসা নিতে রোগীদের প্রথম দলটির সেখানে যাওয়া উপলক্ষে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে দেশটির দূতাবাস এ তথ্য জানায়।

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন চীনগামী রোগীদের বিদায় দিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, চীনে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন, এটা খুব ভালো উদ্যোগ। এতে বিদেশে চিকিৎসা সেবা নিতে চান, এমন মানুষেরা উপকৃত হবেন।
জসীম উদ্দীন বাংলাদেশে চিকিৎসাসেবার মান বাড়াতে প্রয়োজনীয় সহায়তা দিতে চীন সরকারের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও বাড়বে।
ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চিকিৎসার বিষয়ে বাংলাদেশের রোগীরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। চীনে তাঁদের জন্য সহজে উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর রোগীরা যেন সহজে ভিসা পান, সে উদ্যোগও নেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, চিকিৎসাসেবার পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের রোগীদের জন্য হাসপাতালগুলোয় উপযুক্ত চিকিৎসা, থাকা ও খাওয়ার ব্যবস্থা, বাংলা ও ইংরেজিতে কথা বলার জন্য দোভাষী ও দেখাশোনা করার জন্য প্রশিক্ষিত কর্মী থাকবে।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে