
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে বেবিচক ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এ লক্ষ্যে বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল সম্প্রসারণ, এয়ার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নসহ নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
আজ শনিবার যশোরে আদ্ দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে বিনা মূল্যে হেলিকপ্টারে রোগী পরিবহন সেবা উদ্বোধনকালে বেবিচক চেয়ারম্যান এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর কবীর বলেন, ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর কাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়ন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ এবং সৈয়দপুরসহ অন্যান্য আঞ্চলিক বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এভিয়েশন খাতের এ উন্নয়ন যাত্রীসেবা, কার্গো পরিবহন ও বৈশ্বিক কানেকটিভিটি আরও সহজ করবে। একই সঙ্গে বিনিয়োগ, পর্যটন, বাণিজ্য ও জরুরি সেবায় বিমান চলাচলের ভূমিকা আরও শক্তিশালী হবে। এটি দেশের সার্বিক এভিয়েশন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আদ্ দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুস সবুর সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আব্দুল মজিদ, কাস্টম হাউস ঢাকার কমিশনার জাকির হোসেন, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সিভিল সার্জন মাসুদ রানা ও যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি হসপিটালের পেডিয়েট্রিশিয়ান কনসালট্যান্ট মোসলেহ উদ্দিন ফরিদ।
আদ্ দ্বীন সংশ্লিষ্টরা জানিয়েছে, সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে দেশে আটটি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা দিচ্ছে আদ্ দ্বীন ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে তাদের যুগান্তকারী সংযোজন হেলিকপ্টারযোগে বিনা মূল্যে রোগী পরিবহন সেবা। যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্ দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনার বয়রায় অবস্থিত আদ্ দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণ করবে। সেখান থেকে আদ্ দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আটটি হাসপাতালে জরুরি রোগী স্থানান্তরের সেবা পাওয়া যাবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৩৭ মিনিট আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে