চলতি বছর সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে শিশু ধর্ষণ ৯১ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। অক্টোবরে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ২৩টি, যার মধ্যে মামলা হয়েছে ১৮টি। শিশু ধর্ষণের মোট ঘটনার প্রায় ৭৪ শতাংশ ঘটেছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে। অক্টোবর মাসের মানবাধিকার প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে প্রতিবেদনটি পাঠায় সংস্থাটি।
প্রতিবেদনে জানানো হয়, সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে গণপিটুনির ঘটনা বেড়েছে। সেপ্টেম্বরে গণপিটুনির সংখ্যা ছিল ২০টি, অক্টোবর মাসে গণপিটুনির মোট ঘটনা ২৬টি। এতে নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ৮ জন। অক্টোবরে ধর্ষণের শিকার হয়েছেন ২২ জন নারী ও ২৩ জন শিশু। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে নারী ধর্ষণ বৃদ্ধি পেয়েছে ৪৬ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া পূর্ব শত্রুতা, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে মামলা দায়ের, দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনা প্রকাশিত হয়েছে। অক্টোবর মাসে মোট সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩৫টি। এর মধ্যে ২৩টি ঘটনার মামলার তথ্য পাওয়া গেছে।
মানবাধিকার কমিশন বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত মামলাগুলোতে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলীয় নেতা-কর্মীসহ সাংবাদিক ও সাধারণ নাগরিকদের ঢালাওভাবে আসামি করা হয়েছে। কারা হেফাজতে নির্যাতন ও মৃত্যু কিছুটা কমেছে। এ মাসে গুমের কোনো ঘটনা পাওয়া যায়নি। তবে কয়েক বছর আগে সংঘটিত গুমের অভিযোগ এ মাসে দায়ের করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ যেমন—ঘুষ, চাঁদা দাবি, মামলা না নেওয়া ইত্যাদির ঘটনার তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত মাসের (সেপ্টেম্বরের) তুলনায় অক্টোবর মাসে দ্রব্যমূল্য বেড়েছে। লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে দেশের বেশির ভাগ খেটে খাওয়া, নিম্ন ও নির্ধারিত আয়ের মানুষ তাঁদের চাহিদা মেটাতে অক্ষম হয়ে পড়ে। ফলে মানুষ সুষম খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যসম্মত জীবন যাপনের অধিকার থেকে বঞ্চিত হয়। তাই, বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন।
মানবাধিকার কমিশনের প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসায় অবহেলায় রোগীর হয়রানির ঘটনা অব্যাহত রয়েছে। অক্টোবরে অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ট্যাবলেট, ভিটামিন, গ্যাস্ট্রিক ও ডায়াবেটিকসের ওষুধসহ বিভিন্ন ধরনের ইনজেকশনের দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। ওষুধের দাম বেড়েছে সর্বনিম্ন ৫ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত।
জাতীয় মানবাধিকার কমিশন এবারই প্রথম মানবাধিকার বিষয়ক মাসিক প্রতিবেদন প্রকাশ করল। সংস্থাটি এত দিন ধরে মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করত। কমিশন জানিয়েছে, ‘প্রতি মাসে মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনাপূর্বক পাঠক এবং অংশীজনদের সুবিধার্থে মাসিক মানবাধিকার প্রতিবেদন প্রণয়নপূর্বক গণমাধ্যমে প্রকাশ করা হবে।’

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২ ঘণ্টা আগে