
মার্কিন নিষেধাজ্ঞার কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণের টাকা রাশিয়াকে পরিশোধ করার বিষয়টি আটকে যায়। এ বিষয়ে যে জটিলতা দেখা দিয়েছে তার সুরাহা করতে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশের সরকার। বাংলাদেশে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেক্সান্ডার খোজিন গতকাল রোববার আশা প্রকাশ করেছেন, এই জটিলতার অবসান হবে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাতের পর রাষ্ট্রদূত সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রদূত হিসেবে খোজিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।
২০১৬ সালে সই হওয়া একটি চুক্তির আওতায় রাশিয়ার প্রযুক্তিতে প্রায় ১ হাজার ২৬৫ কোটি ডলার ব্যয়ে রূপপুর প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ব্যয়ের ৯০ ভাগ অর্থই ঋণ হিসেবে দিচ্ছে রাশিয়া। অবশিষ্ট ১০ ভাগ ব্যয় বহন করছে বাংলাদেশ। মোট ঋণ প্রতিশ্রুতির মধ্যে রাশিয়া এখন পর্যন্ত প্রায় ৭৩০ কোটি ডলার অর্থ ছাড় করেছে। এর বাইরেও প্রকল্পটির সমীক্ষা চালানোর জন্যও রাশিয়ার কাছ থেকে ৪৯ কোটি ডলার ঋণ নিয়েছিল বাংলাদেশ।
এ অবস্থায় ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শুরুর আগেই বাংলাদেশ ঋণের সুদ পরিশোধ করা শুরু করে। রাশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এ টাকা শোধ করা হচ্ছিল। কিন্তু দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় অর্থ পরিশোধ আটকে যায়। বর্তমানে রূপপুর প্রকল্পের জন্য বাংলাদেশের কাছে রাশিয়ার পাওনা হয়েছে প্রায় ৮০০ কোটি ডলার।
সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, সরকার রাশিয়ার প্রাপ্য অর্থ বাংলাদেশ ব্যাংকে একটি হিসাবে জমা রাখছে। সোনালী ব্যাংকে দেশটির একটি বৈদেশিক মুদ্রার হিসাবের মাধ্যমে অর্থ পরিশোধ করার বিষয়ে দুই পক্ষ কথা বলছে। এই হিসাব থেকে রাশিয়া বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধ করতে পারবে।
এদিকে প্রকল্পটির প্রায় ৩০ ভাগ কাজ এখনো বাকি, এমন যুক্তিতে বাংলাদেশ প্রকল্পের অবশিষ্ট অর্থ ছাড় করার মেয়াদ ২০২৬ সাল ও আসল পরিশোধের সময়সীমা ২০২৯ সাল পর্যন্ত বাড়াতে রাশিয়াকে অনুরোধ করেছে। দেশটি এখনো এই অনুরোধে সাড়া দেয়নি।
রাষ্ট্রদূত আলেক্সান্ডার খোজিন গতকাল সাংবাদিকদের জানান, বিষয়টি সংবেদনশীল। তবে এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার জন্য তাঁর দেশ তৈরি। এ বিষয়ে দুই দেশের মধ্যকার আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে। লেনদেনের বিষয়টির সুরাহা হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
রূপপুর প্রকল্প নিয়ে আলোচনার বাইরে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়েও উপদেষ্টা ও পররাষ্ট্রসচিবের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের কথা হয়েছে। রাশিয়া কৃষি, জাহাজ নির্মাণ ও সেবা খাতে বাংলাদেশ থেকে কর্মী নিতে চায়। তবে খোজিন জানান, লোক নেওয়ার বিষয়ে সমঝোতার আগে তাদের বাংলাদেশে ফেরত আসার বিষয়ে চুক্তি করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৮ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে