প্রথম আলোর সম্পাদক ও নোয়াবের সাবেক সভাপতি মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা প্রয়োগ তাঁকে হয়রানি করা ও তাঁর পত্রিকার সাহসী সাংবাদিকতাকে ভয় দেখানোর সমান বলে মনে করে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি এ কে আজাদ এ কথা বলেন।
গত কয়েক দিনে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) আওতায় কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করার পদক্ষেপ নোয়াবের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে ডিএসএর ক্রমবর্ধমান প্রয়োগ শঙ্কাজনক। বিভিন্ন সময়ে সরকারের উচ্চ পর্যায়ে ডিএসএ সম্পর্কে নোয়াবের আপত্তি জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের আইন মুক্ত মতপ্রকাশ, স্বাধীন সাংবাদিকতা তথা প্রাগ্রসর সমাজ-নির্মাণের স্বপ্ন ও পদ্ধতির সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে নোয়াব মনে করে।
নোয়াব মতিউর রহমানের বিরুদ্ধে মামলা অবিলম্বে তুলে নিতে ও প্রথম আলোর রিপোর্টার শামসুজ্জামান শামসের মুক্তি দাবি করেছে। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে আনা সব ধরনের মামলা প্রত্যাহারের জন্যও সংগঠনটি দাবি জানিয়েছে।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২২ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৫ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে