দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে চারটি বিল উত্থাপিত হয়েছে। একটি বিল পাস হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি টানেন।
এর আগে বঙ্গবন্ধুর ৩০ এপ্রিল ১৯৭২ সালে মে দিবসের ভাষণ শোনানো হয়।
সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন ৬ কার্যদিবস চলে। গত ২ মে (বৃহস্পতিবার) এ অধিবেশন শুরু হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ৩৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে তিনি ১৫ টির উত্তর দিয়েছেন।
অন্যান্য মন্ত্রীদের জবাবদানের জন্য প্রশ্ন জমা পড়েছিল ৯০২টি। এর মধ্যে জবাব পাওয়া গেছে ৩৬৪ টির।
৭১ বিধির আওতায় মোট নোটিশ জমা পড়ে ২৪২টি। এর মধ্যে গ্রহণ হয় ৬টি। আলোচনা হয় ৪ টির ওপর।
এ ছাড়া দুই মিনিট করে ৬৪ বারের বেশি সময় সংসদ সদস্যদের আলোচনার সুযোগ দেওয়া হয়।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২২ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৫ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে