দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে আরও ২৯টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এসব সংস্থার বিরুদ্ধে কোনো দাবি-আপত্তি না আসলে আগামী পাঁচ বছরের জন্য চূড়ান্তভাবে নিবন্ধন দেবে কমিশন।
এসব সংস্থার বিরুদ্ধে কোনো দাবি আপত্তি থাকলে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ইসি সচিবের কাছে আবেদন করতে হবে। আজ সোমবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি।
এ বিষয়ে ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, দ্বিতীয়বার ১৪ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পর নির্ধারিত সময়ের মধ্যে ১৪৯টি আবেদন ইসিতে জমা পড়েছিল। ইসির যুগ্ম-সচিবের (আইন) নেতৃত্বে সাত সদস্যের যাচাই-বাছাই কমিটি প্রাথমিক বাছাই করে। সেখানে ৩৭টি সংস্থার আবেদন সঠিক পাওয়া যায়। পরবর্তীতে অধিকতর বাছাইয়ে দেখা যায় আটটি সংস্থা নিবন্ধন শর্ত পূরণ করতে পারেনি। তাই সবকিছু ঠিক থাকায় বাকি ২৯টি সংস্থাকে নিবন্ধন দিতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কোনো সংস্থার বিরুদ্ধে দাবি-আপত্তি জমা পড়লে কমিশন সেগুলো শুনানি করে সিদ্ধান্ত দেবে। আর যদি কোনো দাবি-আপত্তি জমা না পড়ে তাহলে এগুলোকে চূড়ান্তভাবে নিবন্ধন দেওয়া হবে।
সেই ২৯ পর্যবেক্ষক সংস্থা হলো—ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওর-ডরপ, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, সোসাইটি ফর রুরাল বেসিক নীড-স্রাবন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ইলেকশন মনিটরিং ফোরাম, রুরাল ভিশন (আরভি, তরফ সরতাজ শান্তি সংঘ (টিএসএস), পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), পাথওয়ে, এমপাওয়ারমেন্ট থ্রু ল অফ দ্য কমন পিপল (এলকপ), জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, নাইস ফাউন্ডেশন, নারী উন্নয়ন সংস্থা, সুফিয়া হানিফ ফাউন্ডেশন, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন (সাকো), সবার তরে আমরা ফাউন্ডেশন (এসটিএএফ), বিয়ান মনি সোসাইটি, অগ্রগতি সেবা সংস্থা (অসেস), আল-কুরআন প্রচার সংস্থা (আকপস) বাংলাদেশ, ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, এআরডি (অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট), বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ), রাজারহাট স্বাবলম্বী সংস্থা, সংগতি সমাজ কল্যাণ সংস্থা, উদ্ভাবনী মহিলা সংস্থা, ভলান্টারি অর্গানাইজেশন ফর দি নীডি (ভন), দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা (ডিপিইউপি), সেলফ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এসডিআই) ও বেডো আর্থ সামাজিক কেন্দ্র।
ইতিমধ্যে প্রথম ধাপে বিজ্ঞপ্তিতে আসা আবেদন থেকে ৬৭টি দেশি পর্যবেক্ষক সংস্থা ইসির নিবন্ধন পেয়েছে। সংখ্যায় কম হওয়ায় পুনরায় আবেদন চেয়ে দ্বিতীয়বার গণবিজ্ঞপ্তি জারি করে ইসি।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে