প্রথম আলো পত্রিকার সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংগঠনটি শামসুজ্জামানের প্রতিবেদনসংক্রান্ত সব তদন্ত বন্ধ রাখারও দাবি জানিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কভিত্তিক এই সংগঠন ওয়েবসাইটে দেওয়া এক বিবৃবিতে এ দাবি জানায়। একই সঙ্গে সিপিজে প্রথম আলোর কর্মীদের অবাধে তাঁদের পেশাগত কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে।
শামসের গ্রেপ্তার হওয়া নিয়ে সিপিজে বলেছে, বুধবার (২৯ মার্চ) ভোরে প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে ২৬ মার্চ একটি ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে।
বুধবার রাতে ঢাকার রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান, এক অজ্ঞাত ক্যামেরাপার্সনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলার তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।
বিবৃতিতে সিপিজে দাবি করেছে, শামসের গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সিপিজের প্রোগ্রাম ডিরেক্টর কার্লোস মার্টিনেজ দে লা সেরনা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানকে গ্রেপ্তার ও হয়রানি ভীতির সঞ্চার করছে। অবিলম্বে শামসুজ্জামানকে মুক্তি দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে।’
পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারার আওতায় শামসের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে বলে বিবৃতে বলেছে সিপিজে। এই ধারাগুলো আপত্তিকর, মিথ্যা বা হুমকিমূলক তথ্য প্রচার বা প্রকাশ; আইনশৃঙ্খলার অবনতি ঘটায়—এমন তথ্য প্রকাশ বা প্রচার এবং প্ররোচনার সঙ্গে সম্পর্কিত।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে