ঈদের দিন চার বাহিনী পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং কোস্ট গার্ডের দায়িত্বপালনকারী সদস্যরা এক বেলা উন্নত খাবারের জন্য সরকারের তহবিল থেকে ২ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ঈদুল ফিতরের দিন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের উন্নত খাবার পরিবেশনের জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল, চেকপোস্ট ও যৌথ অপারেশনের দায়িত্বপালনকারী এই উন্নত খাবার পাবেন।
এ জন্য পুলিশকে দেওয়া হয়েছে ১ কোটি, বিজিবিকে ৪০ লাখ, আনসার ও ভিডিপিকে ৬০ লাখ এবং কোস্ট গার্ডকে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, বরাদ্দের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করা যাবে না। সব প্রকার ব্যয় নির্বাহের ক্ষেত্রে প্রচলিত সব আর্থিক বিধি–বিধান অনুসরণ করতে হবে। হিসাব যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। ৩০ মার্চের মধ্যে এই অর্থ সমর্পণ করতে হবে।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৩ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৪ ঘণ্টা আগে