
গত বুধবার রাতভর ভাঙচুর ও পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি। এখন পড়ে রয়েছে ধ্বংসস্তূপ। গত দুই দিনের মতো আজ শুক্রবারও যে যার মতো নিয়ে যাচ্ছে ইট, কাঠ, লোহা, গ্রিল ইত্যাদি।
গত বুধবার রাতে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২–এ শেখ মুজিব রহমানের বাড়িতে ভাঙচুর শুরু হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে ভাঙচুর। এরপর যে যার মতো ইট, কাঠ, লোহাসহ বিভিন্ন জিনিস নিয়ে যেতে থাকে।
আজ সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, ৩২ নম্বরের বাড়ির সামনে ভিড় করছে উৎসুক জনতা। ভাঙা বাড়িটির ধ্বংসস্তূপ দেখতে আসছেন অনেকে। কেউ কেউ করছেন ভিডিও, তুলছেন ছবি। লোহা, রড কেটে নিয়ে যাচ্ছে নিম্ন আয়ের মানুষেরা। হাতুড়ি, শাবল, লোহা কাটার ব্লেড দিয়ে যে যার মতো কেটে নিয়ে যাচ্ছে।
সকাল সাড়ে ৯টায় হ্যামার দিয়ে ইট ভেঙে রড বের করছিল এক কিশোর। কাছে গিয়ে কথা বলে জানা যায়, সকাল ৯টায় রায়েরবাজার থেকে সে এবং আরেক কিশোরকে নিয়ে ৩২ নম্বরে আসে। হ্যামার নিয়ে এসেছে ভবনের ভাঙা অংশ থেকে রড বের করে নিয়ে যাওয়ার জন্য। মো. সানজিদ আজকের পত্রিকাকে বলে, ‘সবাই লোহা, রড যে যা পাইতাছে নিতাছে, আমিও লোহা, রড নিতে আইছি। জমাইয়া ভাঙারির দোকানে নিয়া বেচমু।’
ছেলেকে নিয়ে রড টেনে বের করছিলেন ফয়সাল নামের আরেক ব্যক্তি। তিনি বলেন, সকাল ৭টার দিকে বস্তা, হাতুড়ি আর কাটার জন্য ব্লেড নিয়ে আসেন। বেশকিছু রড পেয়েছেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ৩২ নম্বরের ভাঙা বাড়ির সামনেও উৎসুক জনতার ভিড় বাড়তে দেখা যায়। কেউ দাঁড়িয়ে দেখছেন, কেউ ঘুরে ঘুরে ভাঙা ভবনটির বিভিন্ন স্থান দেখে ছবি তুলছেন।

ভাঙা ভবনটি ঘুরে ঘুরে দেখছিলেন মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী নামের এক ব্যক্তি। কথা বলে জানা যায়, তিনি রাজধানীর বনানী থেকে এসেছেন। সকালেই দেখতে আসেন ভবনটি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এই বাড়িটিতে ’৬৯ সালে এসেছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিব যখন মুক্তি পান, তখন ফুলের মালা নিয়ে এসেছিল সবাই। এরপর শেখ মুজিব হয়ে ওঠেন স্বৈরাচার। তাঁর মেয়ে শেখ হাসিনা হয়ে ওঠেন আরও বড় স্বৈরাচার। স্বৈরাচারের প্রতি মানুষের ক্ষোভে শেখ মুজিবের সেই বাড়িটি এখন ধ্বংসস্তূপ!’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি বলেন, ‘কিছু নিতে আসি নাই। তবে দেখতে আসলাম এখানে কী অবস্থা।’
আজিমপুর থেকে আসা এক ব্যক্তি বলেন, ‘লুটপাট, ভাঙচুর দেখতে আসলাম। ভাঙচুর, লুটপাট করা সাধারণ মানুষ পছন্দ করে না। এগুলো জনগণের টাকা। আইন অনুযায়ী বিচার করুক।’

রাজধানীর শনিরআখড়া থেকে আসা মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ক্ষমতায় থাকতে মানুষের ওপর যেই জুলুম নির্যাতন করেছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এই ভাঙচুর। সামনে কোনো শাসক যেন শেখ হাসিনার মতো স্বৈরশাসক না হয় তার পরিণতি হিসেবে এটা মানুষ দেখে রাখুক।’

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২ ঘণ্টা আগে