
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জনগণের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছানোর ক্ষেত্রে সরকার সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, সংবাদ প্রচারের পূর্বে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করতে হবে। তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব ও অপপ্রচার প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাব-এডিটরদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সংবাদ সম্পাদনার ক্ষেত্রে সাব-এডিটরদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমকে শক্তিশালী করতে সরকার এরই মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। উপদেষ্টা গণমাধ্যম সংস্কার কমিশনে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব প্রদানের জন্য সাব-এডিটরদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় উপদেষ্টা জানান, ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
সভায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দ বলেন, সাব-এডিটরদের পদোন্নতির ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এর পাশাপাশি সাব-এডিটরদের দক্ষতা উন্নয়নে যুগোপযোগী প্রশিক্ষণ প্রয়োজন। সাব-এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দ ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
মতবিনিময় সভায় সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুরাদের অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান-সহ কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৮ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে