
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগে ও পরে মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ ছাড়া ঈদের আগে সাত দিন ও পরের পাঁচ দিন সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখার কথা বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সম্মেলনকক্ষে ঈদযাত্রা নিয়ে আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া সভায় সারা দেশে যানজটের ১৫৫টি স্পট নির্ধারণ করা হয়েছে। ঈদের আগে ও পরে এসব স্পট মনিটরিংয়ের আওতায় রাখার কথা বলা হয়। এর মধ্যে আছে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৪৮টি স্পট, ঢাকা-উত্তরবঙ্গের সড়কের ৫২টি স্পট, ঢাকা-ময়মনসিংহ সড়কের ৬টি স্পট, ঢাকা সিলেট মহাসড়কের ৪১টি স্পট এবং ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কের ৮টি স্পট।
জাতীয় মহাসড়ক ও করিডরগুলো—ঢাকা বাইপাস (মদনপুর-ভূলতা-ভোগরা), নবীনগর-চন্দ্রা, ঢাকা-জয়দেবপুর-ময়মনসিংহ, ঢাকা-জয়দেবপুর, ঢাকা (ভোগরা)-চন্দ্রা-এলেঙ্গা, এলেঙ্গা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-গোপালগঞ্জ-খুলনা এবং ভাঙ্গা -বরিশাল রুটের মেরামত অথবা সংস্কারকাজ আসন্ন ঈদের সাত দিন আগেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় সড়ক দুর্ঘটনা নিয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদের পর (সড়কে) নজরদারি বাড়তে হবে। তিনি থ্রি-হুইলার যান নিয়ে হাইওয়ে পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘আপনার এটা বন্ধ করবেন। কে মানা করে? কে শুনবে না? কোন জনপ্রতিনিধিরা? এ দেশে ভোটের রাজনীতি হয়। অনেকেই ভাবেন, তারা গরিব তাই চালাতে দেয়। কিন্তু জীবন ও জীবিকার ক্ষেত্রে জীবন আগে।’
সভায় পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘ঈদ যদি ১১ তারিখ হয় তাহলে এক দিন বেশি ছুটি দেওয়া যায় কি না সেটি ভাবা উচিত।’ তিনি বলেন, ‘প্রতিবার গার্মেন্টস ছুটির বিষয়ে বলা হলেও সেটি করা হয় না। এবার সেটি মেনে চললে সুবিধা হবে।’
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটারজুড়ে যানজট;
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান মহাখালীতে রাস্তায় বাস পার্কিং না করানোর পরামর্শ দেন। এ সময় সড়কসচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, ঢাকা উত্তর সিটি ও বিআরটিএ চেয়ারম্যানকে এই বিষয়ে কাজ করার কথা বলা হয়েছে।
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী চাঁদাবাজি বন্ধের জন্য পুলিশের হটলাইন চালুর কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন জানান, সড়কে দুর্ঘটনা হলে হাইওয়ে পুলিশ থেকে যেন একটা ব্যবস্থা করা হয়। যারা দুর্ঘটনার স্বীকার হবে; তাদের যেন দ্রুত চিকিৎসা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করার দাবি জানান তিনি। জবাবে আমিন উল্লাহ নুরী বলেন, ‘এবার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হবে। টহল টিম বাড়ানো হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৪ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে