
আগামী এক-দুই মাসের মধ্যে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপনকালে এ ঘোষণা দেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেনি। আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়া এবং বিশ্বমঞ্চে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই। সে জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী এক-দুই মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দেবে।’
বিজয় দিবস উপলক্ষে আজ রাজধানীতে শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক কমিটি। এই শোভাযাত্রা বাংলামোটরে সংগঠনটির কার্যালয় থেকে শুরু হয়ে শাহবাগ-কাটাবন-পলাশী-শহীদ মিনার ও টিএসসি হয়ে আবার শাহবাগে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শেখ হাসিনার বিচার ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। ভবিষ্যতে যারা বিচারের আগে ইলেকশনের পাঁয়তারা করবে, আমরা তাদের জাতীয় শত্রু এবং বেইমান হিসেবে ধরে নেব। আমরা বুলেট ক্রস করেছি, ভবিষ্যতে ব্যালটের রেভল্যুশন যদি আসে, সেটাও মোকাবিলা করতে প্রস্তুত। তবে নির্বাচন বিচারের আগে নয়। বিচার হবে তারপর ইলেকশন। আমরা বারবার বলছি, তোমাদের টাকা আছে, তোমাদের ক্ষমতা আছে, আমাদের আছে রক্ত।’
মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘১৯৭১ সালে পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে শেখ মুজিব বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়েছিল। এই শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রতিষ্ঠা না করে মুজিববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সংবিধান ধ্বংস করেছিল, সার্বভৌমত্ব ভারতের কাছে লিজ দিয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদের দাস বানিয়েছে; খুনি হাসিনা আমাদের বিগত ১৬ বছরে নাগরিক হয়ে উঠতে দেয়নি। ২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানে এত রক্তের পরে আমাদের নাগরিক হয়ে ওঠার সুযোগ হয়েছে। বাংলাদেশের নাগরিক ঐক্যবদ্ধভাবে নাগরিক হয়ে উঠব।’
শোভাযাত্রায় সংগঠনের সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সদস্য ডা. তাসনীম জারা, মনিরা শারমীনসহ জাতীয় নাগরিক কমিটির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষ করে সংগঠনটির কার্যালয়ে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৩৭ মিনিট আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
১ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে