
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘৫ আগস্টের পূর্বের প্রথাগত শাসনববস্থা আর চলতে দেওয়া হবে না। প্রথাগত শাসনব্যবস্থাকে সাজাতে ছোট সময়ের মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দিয়েছে তরুণসমাজ।’
জাতীয় জাদুঘরে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষায় ইউনেসকো অনুমোদিত ‘ইমপ্লেমেন্টিং কমিউনিটি বেইজড হেরিটেজ ফেস্টিভ্যাল ইন এইট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আজ শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শারমীন এস মুরশিদ।
অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকায় ইউনেসকোর প্রধান কর্মকর্তা সুজান ভাইজ। অনুষ্ঠানে ‘আনন্দ বৈভব: উৎসবের বাংলাদেশ’ শিরোনামে আটটি বিভাগের আটটি উপাদানকে বেসরকারি সংস্থার ৮০ জন শিল্পী পরিবেশন করেন।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে চায়। তিনি বলেন, ‘বাংলাদেশ ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ। এ অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস বহু বছর ধরে লালিত হয়ে আসছে, নিজস্ব বৈশিষ্ট্যের কারণে এ দেশের ঐতিহ্য স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি তরুণ প্রজন্মের মাধ্যমে বিশ্বদরবারে তুলে ধরতে চাই।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৬ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২৩ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগে