কুষ্টিয়া-১ আসনে (দৌলতপুর) এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সারোয়ার জাহান বাদশাহ। একাদশ সংসদ নির্বাচনের সময় বাদশাহর নগদ অর্থ ছিল ৭ লাখ ৫০ হাজার ২০০ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৩১ লাখ ৫২ হাজার ৮৩০ টাকা। একাদশ সংসদ নির্বাচনের সময় প্রায় আড়াই লাখ টাকা মূল্যের সোনা ছাড়া তাঁর স্ত্রীর কোনো আয় ছিল না। তবে পাঁচ বছরের ব্যবধানে তাঁর স্ত্রীর সম্পদ কোটি টাকা ছাড়িয়েছে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। হলফনামার তথ্যমতে, ৫ বছর পর সারোয়ার জাহানের স্ত্রীর সম্পদ হয়েছে ১ কোটি ১৩ লাখ ৫২ হাজার ১৩৯ টাকার। এর মধ্যে নগদ ৮ লাখ ৪৬ হাজার ৯০৭ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ২ লাখ ৩১ হাজার ৯৩৯ টাকা, শেয়ার ৩ লাখ টাকার, নিজের নামে ১৫ লাখ ৫০ হাজার টাকায় কেনা একটি গাড়ি।
এদিকে পাঁচ বছর আগে প্রথমবারের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সময় সারোয়ার হলফনামায় আইন পেশা থেকে বার্ষিক আয় দেখিয়েছিলেন তিন লাখ টাকা। সে সময় এটি ছাড়া তাঁর আয়ের আর কোনো উৎস ছিল না। তবে এবার হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তাঁর বার্ষিক আয় ৬৯ লাখ ১ হাজার ৭৫৪ টাকা। কৃষি খাত থেকে বছরে আয় ৪৯ হাজার ৫৮০ টাকা, ব্যবসা থেকে আয় ৩৬ লাখ ৪৫ হাজার ৪৪৭ টাকা। আইন পেশা থেকে আসে ৭ লাখ ২০ হাজার টাকা। সংসদ সদস্য হিসেবে সম্মানী ৬ লাখ ৬০ হাজার টাকা, অন্যান্য ভাতা বাবদ ১৮ লাখ ২৬ হাজার ৭২৭ টাকা আয় করেন। ব্যক্তিগত গাড়ি কেনা বাবদ তাঁর ঋণ রয়েছে ৯৫ লাখ টাকা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে