
তিস্তা প্রকল্প নিয়ে চীন ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান। প্রধান উপদেষ্টার চীন সফরে আগামী ৫০ বছরের পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আজ রোববার প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।
খলিলুর রহমান বলেন, ‘প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে পানিসম্পদ নিয়ে দীর্ঘ বিস্তৃত ও গভীর আলোচনা করেছেন। বাংলাদেশের রিভার সিস্টেম আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি, ব্যবহার করতে পারি, সে বিষয়ে চীন আমাদের জন্য একটা অত্যন্ত বড় দৃষ্টান্ত। তারা এসব বিষয়ে পৃথিবীতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। তাদের বিশাল বিশাল বিভিন্ন প্রজেক্ট দেখলে বুঝতে পারবেন। এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহায়তা চেয়েছেন, তারাও সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ৫০ বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কী কী উপায় হতে পারে, সে বিষয়ে বিশদ আলোচনা করেছেন। চীনা পক্ষ তাতে আমাদের সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। নদীর পানি সংরক্ষণ, বন্যার পূর্বাভাস, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় প্রসঙ্গে আলোচনা হয়েছে। তিস্তা নদীর যে প্রকল্প, সেটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। আপনারা এর প্রতিফলন দেখতে পারবেন জয়েন্ট স্টেটমেন্টে।’

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২১ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৪ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে