মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের টহল টিমের গাড়িবহরের ওপর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার ঘটনা ঘটেছে। গতকাল ২৮ মে স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে ৯টার এ ঘটনায় মিনুসমা ব্যানএফপিইউ-২ টহল টিমের তিনজন সদস্য আহত হন এবং পুলিশ সদস্যদের বহনকারী আর্মাড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া মনজুর রহমান এ তথ্য জানিয়েছেন। টহল টিমটি মালির তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সুপার ক্যাম্প থেকে আনুমানিক ১৫ কিলোমিটার দূরে গুন্দাম-তংকা-নিয়াফুংকে হাইওয়ের পাহাড়সংলগ্ন নির্জন মরুভূমির রাস্তায় পৌঁছালে এ ঘটনা ঘটে। এর আগেও ওই এলাকায় বেশ কয়েকটি আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
টহল ডিউটিতে নিয়োজিত পুলিশ শান্তিরক্ষীরা রাস্তার মাঝখানে একটি সন্দেহজনক গর্ত দেখতে পান। তাঁরা কৌশলে গর্তটি অতিক্রম করার সময় আইইডিটি বিস্ফোরিত হয়। পুলিশ শান্তিরক্ষীদের বুদ্ধিমত্তা এবং তাঁদের বহনকারী এপিসিটি উচ্চমাত্রার বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম হওয়ায় তাঁরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
উল্লেখ্য, মালির মিনুসমা, ব্যানএফপিইউ-২ সদস্যরা সর্বোচ্চ পেশাদারি এবং সতর্কতার সঙ্গে শান্তিরক্ষার দায়িত্ব পালন করায় স্থানীয় কর্তৃপক্ষ তাঁদের পেশাদারির ভূয়সী প্রশংসা করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে