
ডিএনএ ল্যাব স্থাপন, প্রসিকিউশন পুলিশের আবাসন উন্নয়ন, বেওয়ারিশ লাশের ময়নাতদন্ত খরচ পরিশোধ, টিএডিএ বিল দ্রুত নিষ্পত্তি এবং গুরুতর অপরাধের বিচার দ্রুততম সময়ে শেষ করার দাবি জানিয়েছে বাংলাদেশে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
আজ শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ খোদা বকশ চৌধুরীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স হলে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই সভায় আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম ও বিচারিক কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পুলিশি কার্যক্রম ও বিচার বিভাগের বিচারিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপিত হয়।
দাবিগুলো হলো—নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার তদন্ত কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রতিটি জেলায় বা বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপন; প্রসিকিউশন বিভাগের নিয়োজিত পুলিশের উন্নত আবাসন ব্যবস্থা ও কর্মপরিবেশ নিশ্চিতকরণ; বেওয়ারিশ লাশের ময়নাতদন্তের জন্য পুলিশের অতিরিক্ত ব্যয় দ্রুত পরিশোধ করা; পুলিশের টিএডিএ বিল যথাসময়ে পরিশোধের ব্যবস্থা গ্রহণ; ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার পদক্ষেপ গ্রহণ।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের এসব যৌক্তিক ও সময়োপযোগী দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দাবিগুলোর মধ্যে কর্মপরিবেশ উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি, নিরাপত্তাব্যবস্থা জোরদারকরণ এবং পেশাগত কল্যাণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে