
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ওয়েবসাইটে প্রার্থীদের হলফনামা খুঁজে পাওয়া যাচ্ছে না। জাতীয় সংসদসহ সব ধরনের প্রার্থীর দেওয়া তথ্যসংবলিত হলফনামায় প্রবেশ করা যাচ্ছে না।
আজ সোমবার রাত সোয়া ১১টা পর্যন্ত বারবার চেষ্টা করেও হলফনামা সেকশনে প্রবেশ করা যায়নি।
ইসির ওয়েবসাইটে উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, জাতীয় সংসদ, সংসদের সংরক্ষিত মহিলা আসন, জেলা পরিষদ এবং পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা রয়েছে। হলফনামায় প্রার্থীরা ঠিকানা, আয়-ব্যয়, স্থাবর-অস্থাবর সম্পত্তি, মামলা ইত্যাদির তথ্য দিয়ে থাকেন।
আজ দিনের বেশির ভাগ সময় ইসির ওয়েবসাইটেই প্রবেশ করা যায়নি। একেক সময় ওয়েবসাইটে প্রবেশ করা গেলেও শুধু প্রার্থীদের হলফনামাই নয়, ওয়েবসাইটে থাকা অন্যান্য লিঙ্কেও প্রবেশ করা যাচ্ছিল না। তবে এখন হলফনামা বাদে বাকি বিভাগগুলোতে প্রবেশ করা যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, ওয়েবসাইট আপডেটের কাজ চলছে। শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে।
সূত্র জানায়, অনেক সময় ইসির ওয়েবসাইট ডাউন থাকে। এর আগে ২০২২ সালের ১৩ ডিসেম্বরও ইসির ওয়েবসাইটে থাকা হলফনামার ভেতরে প্রবেশ করা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে