ভূমি আপিল বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহ পান্নাকে পদোন্নতি দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ওএসডি থাকা অতিরিক্ত সচিব নাসরীন জাহানকে পদোন্নতি দিয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
আজ মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিরাজগঞ্জ জন্মগ্রহণকারী বিসিএস একাদশ ব্যাচের কর্মকর্তা সাইফুল্লাহ পান্না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব (পিএস) ছিলেন। বিএনপির (২০০১–০৬) মেয়াদে মির্জা ফখরুল কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৫ সালের ২২ নভেম্বর থেকে ২০০৬ সালের ১০ অক্টোবর পর্যন্ত তাঁর পিএস ছিলেন সাইফুল্লাহ পান্না।
ওয়ান–ইলেভেনের সময় সাইফুল্লাহ ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগে। শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তাঁকে আইআরডি ও অর্থ বিভাগে পদায়ন করা হয়। কয়েক দফা পদোন্নতি বঞ্চিত হন তিনি। ২০১৫ সালে উপসচিবে পদোন্নতি পান। ২০১৮ সালে যুগ্ম সচিব এবং ২০২১ সালে অতিরিক্ত সচিবে পদোন্নতি পান পান্না। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তাঁকে ভূমি আপিল বোর্ডের সদস্য করা হয়।
অপরদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরে মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) (অতিরিক্ত সচিব) করা হয়েছে।

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১০ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২৭ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে