
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) দেশে ফিরলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান সৌদি বিমানবাহিনীর আমন্ত্রণে ৯-১৩ ফেব্রুয়ারি সফর করেন। এ সময় তিনি রয়েল সৌদি এয়ারফোর্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করেন। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের আমন্ত্রণে ১৪-১৫ ফেব্রুয়ারি সফর করেন। সংযুক্ত আরব আমিরাত সফরকালে তিনি বিমানবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সংযুক্ত আরব আমিরাত বিমানবাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করেন।
বিমানবাহিনীর প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এতে পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বিমানবাহিনীর প্রধান ৮ ফেব্রুয়ারি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৭ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১৩ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
৩০ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে