
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘বর্তমানে আপনারা যে দৃশ্যপট দেখছেন, যুদ্ধে কী ঘটবে, তা আমরা বলতে পারব না। আরাকান আর্মি কীভাবে এটা শেষ করবে, তা নিয়ে আমরা কোনো ভবিষ্যদ্বাণী করতে পারব না। আমরা মনে করি, তাদের শুভবুদ্ধির উদয় হবে। যুদ্ধ থামবে এবং তারা তাদের দেশে ফেরত যাবে।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে কেবল আরাকান আর্মি না, চীনা সীমান্তে চীনা অধ্যুষিত এলাকায়ও গৃহযুদ্ধ চলছে। ২৫টি দল মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের মধ্যে আরাকান আর্মি অনেকটা সুসংগঠিত। তাদের বিস্তৃতি আরাকান রাজ্যে। সেখান থেকে বারবার তাদের অবস্থান জানান দিয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এবার তারা (আরাকান আর্মি) সংখ্যায় বেশি হয়ে ভারী অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। সেই হামলায় ৩৩০ জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সামরিক বাহিনীসহ সরকারি কর্মকর্তা, যারা আমাদের সীমান্তের কাছাকাছি ১০ থেকে ১৫ মাইলের ভেতরে ছিলেন, তারা পালিয়ে আমাদের দেশে প্রবেশ করেন।’
মন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে তাদের (যারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন) এক জায়গায় রেখে মিয়ানমারকে অবহিত করা হয়েছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আমরা এখানে কাউকে ঢুকতে দেব না। আমাদের সীমান্তের মধ্যে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। আমরা মনে করি, সবাই যার যার জন্মভূমিতে থাকবে।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর অনেককে আমাদের দেশে আশ্রয় দিয়েছি। মিয়ানমার সরকার ও বিশ্বের সব সরকারকে বলেছি, তাদের (রোহিঙ্গা) দ্রুত ফেরত নেওয়ার ব্যবস্থা জোরদার করার জন্য। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে