
মোবাইল সিম মবিলিটির হিসেবে গত দুই দিনে প্রায় ৪১ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। আজ রোববার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ সংক্রান্ত তথ্যে জানিয়েছে, ২৮ মার্চ ১৮ লাখ ৯৯ হাজার সিমধারী ঢাকা ছেড়েছে। আর ২৯ মার্চ ঢাকা ছেড়েছে ২১ লাখ ৯৫ হাজার সিমধারী।
প্রসঙ্গত, মোবাইল সিম মবিলিটির সংখ্যা মানুষের ঢাকা ছাড়ার সুনির্দিষ্ট তথ্য নয়। কারণ অনেকেই একাধিক সিম ব্যবহার করে থাকেন। অনেকে আবার মোবাইল ফোনই ব্যবহার করেন না।
গত মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে গতকাল (২০ এপ্রিল) পর্যন্ত তিন দিনে ঢাকার বাইরে গেছে ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২টি সক্রিয় মোবাইল সিম। যা গত বছরের চেয়ে প্রায় ২০ লাখ কম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গত বছর ঈদুল ফিতরে ৭৩ লাখ সিম ঢাকার বাইরে গিয়েছিল।
মোবাইল সিল মবিলিটির হিসেব অনুযায়ী, ২০২৪ সালে ঈদের শেষ ৪ দিনে ঢাকা ছেড়েছিলেন ৫৭ লাখের মতো সিম ব্যবহারকারী। আর ২০২৩ সালে শেষ ৪ দিনে মোট ৮৫ লাখ ৫২ হাজার মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে